রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা ধোপাজান নদী বালি পাথর মহাল ইজারা না হওয়ায় দীর্ঘ ৮ বছর ধরে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার রূপসায় ফখরুল হত্যায়. প্রধান অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার চাটখিলের হীরাপুর স্কুল সংলগ্ন বাজারে আগুন লেগে ৫টি দোকান ভস্মীভূত লক্ষ্মীপুরে ‘স্বপ্ন পূরণ বন্ধু মহল ব্লাড ডোনেট ফাউন্ডেশন’-এর নতুন কমিটি অনুমোদন শরীয়তপুরের রুদ্রকরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল মেঘনায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে আস্থা, সংকট জনবলে চাটখিলে অবৈধভাবে সরকারি গাছ কাটা বন্ধ করলেন উপজেলা বন কর্মকর্তা  মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

শরীয়তপুরের রুদ্রকরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

শরীয়তপুরের রুদ্রকরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মো: ইনছান সরদার,শরীয়তপুর 

শরীয়তপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট ২০২৬) সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি জিয়া পরিবার, দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি ও শরীয়তপুর জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আলী আজগর কাজীর সভাপতিত্বে এবং রুদ্রকর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল খান বাবু, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন তালুকদার, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন চৌকিদার, শরীয়তপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি ও রুদ্রকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাসউদ জুয়েল মৃধারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে আলী আজগর কাজী বলেন, “আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

এসময় হাজী বিএম হারুন অর রশিদ বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন ও দেশের মানুষের জন্য ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর রুহের মাগফেরাতের জন্য সবাইকে দোয়া করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews