লক্ষ্মীপুরে ‘স্বপ্ন পূরণ বন্ধু মহল ব্লাড ডোনেট ফাউন্ডেশন’-এর নতুন কমিটি অনুমোদন
মো. গিয়াস উদ্দিন,লক্ষীপুর
লক্ষ্মীপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘স্বপ্ন পূরণ বন্ধু মহল ব্লাড ডোনেট ফাউন্ডেশন’-এর লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি শনিবার ১৫ই আগস্ট ২০২৬ ইং তারিখে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এই নতুন নেতৃত্ব সংগঠনটির যাবতীয় সামাজিক ও রক্তদান কার্যক্রম পরিচালনা করবেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত ও অনুমোদিত এই কমিটিকে আগামী ৩ (তিন) মাসের মধ্যে প্রয়োজনীয় উপ-কমিটি গঠনসহ পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার আহ্বান ও নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে মো: আবুল হোসেন স্বপন-কে সভাপতি এবং মো: এমরান হোসেন জয়-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন : সিনিয়র সহ-সভাপতি: মো: সাইফুল ইসলাম মানিক,সহ-সভাপতিবৃন্দ: মো: গিয়াস উদ্দিন, মো: নজরুল ইসলাম, রিয়াদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক: মো: দিদার হোসেন,সাংগঠনিক সম্পাদক: মো: মাহাবুর রহমান সোহাগ,সহ-সাংগঠনিক সম্পাদক: আরেফিন রিয়াদ,দপ্তর সম্পাদক: মো: সহেল রানা,সহ-দপ্তর সম্পাদক: মহিম হোসেন,অর্থ সম্পাদক: আব্দুর রব সাব্বির
প্রচার সম্পাদক: মো: শাকিল হোসেন,সহ-প্রচার সম্পাদক: রিজবী আহম্মেদ,মহিলা বিষয়ক সম্পাদক: আয়েশা বেগম,
কার্যনির্বাহী সদস্যবৃন্দ: বিবি ফাতেমা, মো: সাইফুল ইসলাম সাগর, সাজ্জাদুল ইসলাম রেদোয়ান, এবং মো: রবিউল।
সংগঠনটির স্লোগান ও অঙ্গীকার:”রক্ত দিন, জীবন বাঁচান, স্বপ্ন পূরণ বন্ধু মহলের আহ্বান, তারুণ্যের শক্তি, রক্তদানে মুক্তি।
উল্লেখ্য, নতুন এই কমিটি লক্ষ্মীপুর জেলায় জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানো, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত