শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তারাগঞ্জে গরুর পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬



তারাগঞ্জে গরুর পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু
মোঃ আলমগীর হোসেন লেবু,  রংপুর
রংপুরের তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে মুকিত নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুকিত ওই এলাকার মইনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলছিল মুকিত। একপর্যায়ে সে বাড়ির পাশে থাকা গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছোট্ট শিশু মুকিতের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’ এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews