মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর মডেল থানার জিয়াউর রহমান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা! মেঘনায় ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি জেলা প্রশাসনের সিদ্ধান্ত ! কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা! সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের চিত্র-এমপি-ফজলূল হক মিলন

মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬



মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

মোহাম্মদ আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভাওরখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এতে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সরকার।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম নিয়ে আলোচনা করেন। বক্তারা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, দিলারা শিরিন, ডা. আবদুল কাইয়ুম, অধ্যাপক মো. শহিদুল ইসলাম, আবু ইউসুফ নয়ন, মো. আনিসুর রহমান, অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতন, আবদুল গাফফার, মো. জহিরুল ইসলাম, অহিদুর রহমান, হুমায়ুন কবির, আবদুল মতিন, মো. আবদুল কাদির, মো. জাকির হোসেন, আবুল কাশেম চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজাউল করিমসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব মিয়াজি, আতাউর রহমান লোদী, শফিক মেম্বার, মো. আরিফ প্রধান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকিল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন মিন্টু, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্য সচিব জাকির মাহমুদ, সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews