শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বার্থী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর পক্ষে দোয়া ও মোনাজাত

  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬



স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বার্থী ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর পক্ষে দোয়া ও মোনাজাত

সরকার মনিরুজ্জামান :

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ২ নং বার্থী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিন্টুর জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বড় দুলালী বিএনপির বাজার জামে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে মিজানুর রহমান মিন্টুকে ২ নং বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে অংশ নিতে দেখা যায়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাদী মীর, মো. মজিবুর রহমান বয়াতি, মো. জাকির হোসেন সরদার ও মো. দেলোয়ার সরদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল ও সেবক দলের নেতাকর্মীরা।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতে দেশ, এলাকার মানুষের কল্যাণ এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সবার জন্য কল্যাণ ও সফলতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews