শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাটখিলে অবৈধভাবে সরকারি গাছ কাটা বন্ধ করলেন উপজেলা বন কর্মকর্তা 

  • প্রকাশিত: শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬



চাটখিলে অবৈধভাবে সরকারি গাছ কাটা বন্ধ করলেন উপজেলা বন কর্মকর্তা 

আবুল কালাম আজাদ, চাটখিল -নোয়াখালী

নোয়াখালীর চাটখিল পৌর যুবদল নেতার নেতৃত্বে অবৈধভাবে সরকারি গাছ কাটা বন্ধ করলেন উপজেলা বন কর্মকর্তা আকরাম হোসেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী বেগ সড়কের চাটখিল পৌর শহরের আহমদ বেপারি বাড়ির সামনে রাস্তার পূর্ব পাশে সরকারি গাছ কাটতে শুরু করেন কয়েকজন শ্রমিক। গাছ কাটার বিষয়ে শ্রমিকদের কাছে চাইলে তারা জানান, পৌর যুবদল নেতা গিয়াস উদ্দিন সুমনের নির্দেশে তারা গাছ কাটছেন।

ঘটনার বিষয়ে উপজেলা বন কর্মকর্তা আকরাম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, পৌর যুবদলের সেক্রেটারি পরিচয় দিতে গিয়াস উদ্দিন সুমন নামের এক ব্যক্তি ইউএনও’র অনুমতিতে গাছ কাটছেন বলে তাঁকে ফোনে জানিয়েছেন। তবে, ইউএনও এমন কোনো অনুমতি দিতে পারেন না এবং দেননি জানিয়ে বলেন, গাছ কাটা বন্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন।

পরবর্তীতে উপজেলা বন কর্মকর্তার কঠোর নির্দেশনায় যুবদল নেতা গিয়াস উদ্দিন সুমন ও তার সহযোগী আবুল বাসার মন্টু এবং নুর হোসন মানিক গাছ কাটা বন্ধ করে শ্রমিকদের সরিয়ে নেন।

উপজেলা বন কর্মকর্তা আকরাম হোসেন জানান, সড়কের পাশে সরকারি গাছ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্যা সৃষ্টি করলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান লিখিত আবেদন দিলে সরেজমিনে তদন্ত করে আমরা তদন্ত প্রতিবেদনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ জানাতে পারি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে গাছের ডালপালা কিংবা গাছ কাটা যাবে। এর বাইরে সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই। তিনি, সরকারি সম্পদ রক্ষায় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews