বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়কদুর্ঘটনা  নিহত ৪, আহত ৫ কালীগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সার্বিক কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অটোভ্যান চালক সুজন হাওলাদার হত্যার  ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ২, পিবিআই, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রম আদালতের অনুমতি ছাড়া যেন দেশের বাইরে যেতে না পারেন সেই অন্তর্বর্তীকালীন আদেশে আদালতে আবেদন দাখিল করা হয়েছে। রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবুল কালাম আজাদ,চাটখিল

নোয়াখালীর চাটখিলে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ বীন বেল্লাল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি চাটখিল পৌরসভার পূর্ব গোবিন্দপুর গনি সাহেব বাড়ির প্রবাসী বেল্লাল হোসেন এর একমাত্র ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে।

প্রবাসীর পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ বীন বেল্লাল তার মা সহ গত মঙ্গলবার ঢাকা থেকে তার নানার বাড়ি চাটখিল পৌরসভার মুন্সি বাড়িতে বেড়াতে আসে। পরের দিন দুপুরে বাড়ির লোকজনের অগোচরে সে নিখোঁজ হয়ে যায়। বাড়ির পাশে পুকুর পাড়ে তার জুতা দেখে লোকজন খোঁজাখোজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews