শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬



কালীগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে মাদক মামলায় দুই বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী রেহান বেপারীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম বলেন, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার জামালপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। পরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. রেহান বেপারীকে জামালপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (গ) ধারায় কালীগঞ্জ থানার মামলা নাম্বার ৩০(৯)১৫ এ আদালত মাদক ব্যবসায়ী রেহান বেপারীকে দুই বৎসর সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাস তারাদন্ড প্রদান করেন। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। বৃহস্পতিবার দুপরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews