বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান
তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ২৩ হাজার টাকা জমিানা করেছে ভ্রাম্যমান আদালত।


বুধবার (১২ আগষ্ট) দুপুরে উপজেলার মোক্তারপুর ও তুমলিয়া ইউনিয়ন এবং বিকেলে কালীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার। ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় তুমলিয়া ইউনিয়নের টেকমানিকপুর গ্রামের সুলতান মোল্লার পুত্র মোক্তার মোল্লাকে একশত টাকা আর্থিক জরিমানাসহ ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড, পুণ্যারটেক গ্রামের মৃত এস এম ফিরোজ মিয়ার পুত্র নজরুল ইসলামকে একশত টাকা আর্থিক জরিমানাসহ ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আঃ গণির পুত্র মো. কাশেমকে একশত টাকা আর্থিক জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।


বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বালীগাঁও মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার, কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, শাপলা ডায়গনস্টিক সেন্টার ও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা এবং মানবসেবা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। এছাড়াও শাপলা ডায়গনস্টিক সেন্টার ও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে শর্ত সাপেক্ষে শর্তক করেন ভ্রাম্যমান আদালত।
এসময় প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ উপজেলা সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিসেলী ঘোষ মুন মুন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, স্যানিটারী ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews