বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ রংপুরে  ১৪ জন শিক্ষকের মাদ্রাসায় ৫  পরীক্ষার্থী,  পাস করে নেই কেউ  মুজিবের মুক্তির দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ, পরিবহন ধর্মঘটে দূর্ভোগে যাত্রীরা চাটখিলে আইন শৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিত কক্সবাজারে শিশুর গলা কেটে হত্যার অভিযোগে মা আটক বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর সোনারগাঁয়ে তিন খাদ্য প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা নিখোঁজের দু’দিন পর কালামের কাদামাটি মাখা মরদেহ উদ্ধার বিটিএসএফ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন

সোনারগাঁয়ে তিন খাদ্য প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে তিন খাদ্য প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

আনিসুর রহমান, সোনারগাঁ

নির্ধারিত স্বাস্থ্যসম্মত পরিবেশ ও নিরাপদ খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নীতি অনুসরণ না করে খাদ্য প্রস্তুতের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি খাদ্য প্রতিষ্ঠানে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিকদার ডাইন, বৈশাখী রেস্তোরাঁ ও ঈঁশাখা মিষ্টি ঘরকে দুই লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মজুত ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সঠিকভাবে সংরক্ষণ এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেন (মুর্শিদ), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক বায়েজিদ এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের পেশকার। আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের নির্ধারিত নীতি অনুসরণ না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সরকারি বিধি অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews