মুজিবের মুক্তির দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ, পরিবহন ধর্মঘটে দূর্ভোগে যাত্রীরা
আব্দুস সালাম, দিনাজপুর
শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সরকারি কলেজ মোড়, মেডিকেল কলেজ মোড়, বালুয়াডাঙ্গা ও কোতোয়ালি থানার মোড় সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে দূরপাল্লার বাসসহ দিনাজপুরের সব রুটে যান চলাচল বন্ধ হয়ে য়ায়।এতে করে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।
আন্দোলনকারীদের দাবি, মজিবুর রহমান মুজিবকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাকে নির্যাতনের অভিযোগে সিআইডির পরিদর্শক নওবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ওসি নুর নবীকে অবিলম্বে হাসপাতাল অপসারণ করতে হবে।
শ্রমিকদের অভিযোগ, গত রোববার কোতোয়ালি থানার ওসির কক্ষে মামলার তদন্ত নিয়ে কথা বলার সময় সিআইডির পরিদর্শক নওবুর রহমানের সঙ্গে মজিবুরের বাগবিতণ্ডা হয়। নওবুর রহমানের খারাপ আচরণের কারণে একপর্যায়ে মজিবুর ওই কর্মকর্তাকে থাপ্পড় দেন । পরে তাকে আটক ও মারধর করা হয় বলে শ্রমিকদের দাবি। পরে মজিবুরকে
গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এ ব্যাপরে পুলিশের বক্তব্য পাওয়া য়ায় নাই
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত