
সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের দু’দিন পর কালামের কাদামাটি মাখা মরদেহ উদ্ধার
মামুন বিল্লাহ সাতক্ষীরা
সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের দু’দিন পর কালাম সরদার (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামের বাড়ির পেছনের ড্রেনের পাশ থেকে কাদামাটি মাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার সকালে কালাম সরদার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ বিষয়ে আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।