বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেয়ার আশ্বাসে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ রংপুরে  ১৪ জন শিক্ষকের মাদ্রাসায় ৫  পরীক্ষার্থী,  পাস করে নেই কেউ  মুজিবের মুক্তির দাবিতে দিনাজপুরে সড়ক অবরোধ, পরিবহন ধর্মঘটে দূর্ভোগে যাত্রীরা চাটখিলে আইন শৃঙ্খলা কমিটির  সভা অনুষ্ঠিত কক্সবাজারে শিশুর গলা কেটে হত্যার অভিযোগে মা আটক বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর সোনারগাঁয়ে তিন খাদ্য প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা নিখোঁজের দু’দিন পর কালামের কাদামাটি মাখা মরদেহ উদ্ধার বিটিএসএফ-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন কর্মসূচির উদ্বোধন

কক্সবাজারে শিশুর গলা কেটে হত্যার অভিযোগে মা আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কক্সবাজারে শিশুর গলা কেটে হত্যার অভিযোগে মা আটক

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার

শিশুর গলা কেটে হত্যার অভিযোগে মা আটক কক্সবাজারের রামুতে দুই মাস বয়সী নিজের সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রোমানা আক্তারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার রাজারকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়া প্রবাসী আবদুল মালেকের ছেলে। শিশুটির বাবার বাড়ি রাজারকূল ইউনিয়নের সিকদার পাড়ায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রোমানা আক্তার শিশুটিকে নিয়ে ঘরে প্রবেশ করেন। পরে ধারালো ছুরি দিয়ে শিশুটির গলা কেটে দেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘‘পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন এবং এর আগে তার চিকিৎসাও করানো হয়েছিল। তবে পরিবারের এ দাবির বিষয়টি এখনো পুলিশ তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে পারেনি।’’

ওসি বলেন, ‘‘প্রাথমিক তদন্তে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না। বিষয়টি তদন্তের পাশাপাশি চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews