সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক – ৩ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে স্বপ্নের যাত্রার মতবিনিময় বালু ও মাটি উত্তলোন! ৩টি বিদ্যুতের খুঁটি নদীতে বিলিন উত্তাল পদ্মায় খেয়া নৌকায় যাত্রী পারাপার ॥ দুর্ঘটনার আশঙ্কা সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শেরপুরে নানা কর্মসূচি মেঘনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল ও অনিয়মিত সরবরাহের প্রতিবাদে বিক্ষোভ ভারী যানবাহনে নির্মাণাধীন রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনভোগান্তি চরমে পার্বত্য চট্টগ্রামের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সিসিআরএসবিডির সেমিনার অনুষ্ঠিত

বালু ও মাটি উত্তলোন! ৩টি বিদ্যুতের খুঁটি নদীতে বিলিন

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

গোবিন্দগঞ্জের কাটাখালি নদীর সাপগছি 

এলাকায়  বালু ও মাটি উত্তলোন! ৩টি বিদ্যুতের খুঁটি নদীতে বিলিন

তাজুল ইসলাম প্রধানঃ  গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি নদীর সাপগছি-হাতিয়াদহ এলাকায় নদী থেকে গভীরভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তিনটি খুঁটি নদীতে পড়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

জানা গেছে, খুঁটিগুলো নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে দ্রুত ওই সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।

তবে খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার এক সপ্তাহ পার হলেও এখনো সঞ্চালন লাইনটি মেরামত করা হয়নি। ফলে রবিবার (৯ আগস্ট) পর্যন্ত ওই বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি। ফলে ওই লাইনের আওতায় বাসিন্দারা বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে গভীর করে মাটি ও বালু উত্তোলনের কারণেই নদীর তীর ভেঙে বিদ্যুতের খুঁটিগুলো নদীতে পড়ে যায়।  দ্রুত ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ পুনঃচালুসহ বালু ও মাটি খনন বন্ধের দাবি এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews