রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে স্বপ্নের যাত্রার মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ৯ অগাস্ট, ২০২৬



বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে স্বপ্নের যাত্রার মতবিনিময়

সরকার মনিরুজ্জামান
স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেড।

রোববার (৯ আগস্ট) স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব কাজী রওনাকুল ইসলাম টিপু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহমুদুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মানযুর, ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান সরকার, পরিচালক, মোহাম্মদ জাকির হোসাইন, শেয়ারহোল্ডার, সৈয়দ জাহিদ হোসেন এবং শেয়ারহোল্ডার, মো. আলমগীর কবির।

মতবিনিময় সভায় দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি দেশের মানুষের স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখতে আগ্রহী। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনায় স্বপ্নের যাত্রা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে দেশের কল্যাণে পরিবেশ ও জলবায়ু সংরক্ষণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আগ্রহের কথা জানানো হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে দেশের স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews