
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযান
অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক – ৩
জামাল হোছাইন কক্সবাজার :
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব অভিজিত দাসের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউপিস্থ মালুমঘাট এলাকা্য় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে মর্মে স্থানীয় জনগন কর্তৃক সংবাদের ভিত্তিতে ০৮ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে চকরিয়া থানা পুলিশের স্পেশাল অভিযান টিম ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় অবস্থিত কালামের সাগরিকা গেইস্ট হাউজ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আবাসিক হোটেলের কক্ষ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ ধরনের অপরাধ প্রতিরোধে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
চকরিয়া থানা পুলিশ মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, অসামাজিক কার্যকলাপসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
🤝 অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ চকরিয়া গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।