রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রংপুরে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার কালিগঞ্জে বৃদ্ধাকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জামালপুর বকশীগঞ্জ পুরাতন কারাগারে এখন মাদক সেবীদের আস্তানা রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ কবিতা /ছোট গল্প/ এম এম মিজান বিদেশি ফলে দিনাজপুরের যুবক কামাল পাবনায় গোপন কক্ষ থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী আটক নিষিদ্ধ জালের ছোবলে হাকালুকি হাওর, অবাধে চলছে দেশীয় মাছ নিধনের মহা-উৎসব তারাগঞ্জে ২ লাখ টাকার প্রকল্পের অনিয়ম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে 

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেজেছে হাটহাজারী সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

মোঃ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম) 

আগামীকাল রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য হাটহাজারী সফরকে ঘিরে সেজেছে পুরো হাটহাজারী। সফর সফল ও নির্বিঘ্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র‍্যাবসহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উপজেলার সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠকে প্রস্তুত করা হয়েছে। মাঠ সংস্কার, মঞ্চ নির্মাণ, সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। একই সঙ্গে ডাকবাংলো সড়ক, উপজেলা পরিষদ চত্বর, গুরুত্বপূর্ণ সড়ক, সেতু, বিদ্যুৎ অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি স্থাপনায় রং ও সৌন্দর্যবর্ধনের কাজও সম্পন্ন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও জানান, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল সাড়ে ৩টার দিকে হাটহাজারী বড় মাদ্রাসায় পৌঁছে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় স্বল্প সময়ের জন্য বিশ্রাম শেষে বিকেল ৫টার দিকে পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। সেখানে তিনি জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে সম্ভাব্য সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতির কথা জানিয়েছেন র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, পিএসসি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

র‍্যাব-৭-এর অধিনায়ক আরও বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব-৭ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। নিরাপত্তার স্বার্থে জনসাধারণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার এবং দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রত্যাশায় হাটহাজারীবাসী

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হাটহাজারীর সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সফরটি শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনবে।

স্থানীয়দের অন্যতম প্রত্যাশার মধ্যে রয়েছে ৬০০ শয্যাশার হাসপাতাল, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হাটহাজারীবাসীর প্রধান ৩টি দাবি: ৬০০ শয্যার হাটহাজারী হাসপাতাল ও ট্রমা সেন্টার দ্রুত চালুকরণ হাটহাজারী কৃষি ইনস্টিটিউট কে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ভেটেরিনারি ইনস্টিটিউট কে পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর মডেল মসজিদ

হাটহাজারী নাজিরহাট মহাসড়ক প্রশস্ত করন হাটহাজারীতে টেকনিক্যাল স্কুল চারিয়ায় ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলীপুরে: শিগগিরই কাজ শুরু হাটহাজারী ট্রমা সেন্টার দ্রুত চালু করা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও প্রশস্তকরণ এবং বিভিন্ন জনদাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে হাটহাজারী এখন পুরোপুরি প্রস্তুত। প্রশাসনিক তৎপরতা, নিরাপত্তা ব্যবস্থা ও সাজসজ্জার পর এখন শুধু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় হাটহাজারীবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews