রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রংপুরে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার কালিগঞ্জে বৃদ্ধাকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জামালপুর বকশীগঞ্জ পুরাতন কারাগারে এখন মাদক সেবীদের আস্তানা রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ কবিতা /ছোট গল্প/ এম এম মিজান বিদেশি ফলে দিনাজপুরের যুবক কামাল পাবনায় গোপন কক্ষ থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী আটক নিষিদ্ধ জালের ছোবলে হাকালুকি হাওর, অবাধে চলছে দেশীয় মাছ নিধনের মহা-উৎসব তারাগঞ্জে ২ লাখ টাকার প্রকল্পের অনিয়ম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে 

বাউফলে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সভা

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বাউফলে ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সভা

গোলাম কিবরিয়া, বাউফল, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান মোসা. আলেয়া বেগমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে  ৫টায় সোমবাড়িয়া বাজারের লক্ষ্মীপাশা এলাকায় এ প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়। এতে ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

প্রতিবাদ সভায় বিএনপি নেতা কামাল হোসেন এবং প্যানেল চেয়ারম্যান মোসা: আলেয়া  বেগমের ছেলে মো: আলমাস তালুকদার বলেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের যদি কোন দুর্নীতি হয় তাহলে উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে অনুরোধ তিনি যেন  অডিটের মাধ্যমে দুর্নীতি খুঁজে বের করেন ।

একদল কুচক্রী মহল সরকারি কাজের বরাদ্দের টাকার  ৩০% – ৪০ % ভাগ চায়। প্যানেল চেয়ারম্যান আলেয়া  বেগম বলেন সরকারি টাকা কাকে দেবো  জনগণের টাকা কাউকে না দেওয়ার কথা প্রকাশ করলে একটি কুচক্রী মহল  মিথ্যা বানোট বিভ্রান্তি কর তথ্য দিয়ে গত চার তারিখে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে তারা মানববন্ধন করেন। এসময়  বক্তারা বলেন, প্যানেল চেয়ারম্যান মোসা: আলেয়া বেগমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধ করে প্রকৃত ঘটনা বাউফল ইউনো মহোদয়েকে  নিরপেক্ষ ও সুষ্ট তদন্তের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য প্রচার করে কাউকে হেয় করা অনুচিত।

প্রতিবাদ সভা থেকে প্যানেল চেয়ারম্যান মোসা: আলেয়া বেগমের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews