মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর মডেল থানার জিয়াউর রহমান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা! মেঘনায় ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি জেলা প্রশাসনের সিদ্ধান্ত ! কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা! সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের চিত্র-এমপি-ফজলূল হক মিলন

রংপুরে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৮ অগাস্ট, ২০২৬



রংপুরে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
বিশেষ প্রতিনিধি, রংপুর
রংপুরে প্রেমের সম্পর্কের মাধ্যমে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান মনির (২২)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (০৭ আগস্ট) রাতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফ

তার মনিরুজ্জামান (২২) মিঠাপুকুর থানাধীন  দুর্গাপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

মামলার দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম ৮ম শ্রেণীর  একজন ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে আসামি  মনিরুজ্জামান  ভিকটিমকে প্রেম-ভালোবাসার প্রলোভন, বিবাহ করতে চায় বলে নানা রকম কথাবার্তা বলার এক পর্যায়ে ভিকটিমের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে।
গত ২১ জুন ২০২৬ ইং তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় আসামি  ভিকটিমকে পীরগঞ্জ থানাধীন ঝিলমিল পার্কে যাওয়ার প্রস্তাব দিলে ভিকটিম সরল বিশ্বাসে রাজি হয়ে পার্কে ঘুরতে যায়। পার্কে ঘুরার এক পর্যায়ে আসামি ভিকটিমকে ঝিলমিল পার্কের ভূতের রুম নামক স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।ধর্ষণের ফলে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে আসামি ভিকটিমকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম তার মোবাইল ফোনের মাধ্যমে বাদী ও তার পরিবারকে সংবাদ দিলে বাদী ঘটনাস্থলে পৌছে তার মেয়েকে উদ্ধারপূর্বক মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।
এই ঘটনায় গত ৩০ জুন ২০২৬ ভিকটিমের বাবা বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-৪৭)। ঘটনার পরে থেকেই আসামি মনিরুজ্জামান আত্মগোপনে চলে যায়।
মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ০৭/০৮/২০২৬ তারিখ রাত ০৯.৩০ ঘটিকার সময় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক আসামি মনিরুজ্জামান মনির (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া  সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews