শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালাই পৌর নির্বাচন মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান তালুকদারের সমর্থনে বিশাল কর্মী সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ অগাস্ট, ২০২৬



কালাই পৌর নির্বাচন মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান তালুকদারের সমর্থনে বিশাল কর্মী সমাবেশ

মো: মিশিকুল মন্ডল

আসন্ন জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরবাসীর আয়োজনে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ই আগস্ট, ২০২৬) বিকেল ৪টায় কালাই বাস স্ট্যান্ড চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালাইয়ের বিশিষ্ট ব্যক্তিত্ব মোফাজ্জল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনাব আনিসুর রহমান তালুকদার।

বক্তব্যে আনিসুর রহমান তালুকদার বলেন, “কালাই পৌরসভার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে পৌরবাসী যদি আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে আমি একটি আধুনিক ও মাদকমুক্ত পৌরসভা উপহার দেব।” তিনি আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুবদলের সাধারণ সম্পাদক বজলুর রহমান মীরের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা শাখা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক এডভোকেট নাফিউৎজ্জামান তালুকদার ডলার।

সমাবেশে বক্তারা বলেন, কালাইয়ের মাটিতে জিয়ার সৈনিকরা ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচনে আনিসুর রহমান তালুকদারের বিজয় সুনিশ্চিত করতে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাবেন। সমাবেশে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews