বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান “শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবলই শক্তি—পা দিয়ে লিখে দাখিল পাস আশরাফ সুনামগঞ্জে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার   সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে গেল কুতুবদিয়া : পূরণ হলো দ্বীপবাসীর মহা স্বপ্ন, টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ

শেরপুর জেলা আহ্বায়ক হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন জিতেন্দ্র মজুমদার

  • প্রকাশিত: শুক্রবার, ৭ অগাস্ট, ২০২৬



বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শেরপুর জেলা আহ্বায়ক হিসেবে পুনরায় দায়িত্ব পেলেন জিতেন্দ্র মজুমদার

সুমন কুমার দে শেরপুর:
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শেরপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন বাবু জিতেন্দ্র মজুমদার। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংগঠন সূত্রে জানা যায়, এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় কমিটির অনুমোদনে জিতেন্দ্র মজুমদারকে শেরপুর জেলা শাখার আহ্বায়ক করা হয়েছিল। পরবর্তীতে সংগঠনের নিয়ম-নীতি লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রীয় কমিটি তাকে ওই পদ থেকে অব্যাহতি দেয়। এরপর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয় বলে স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, শেরপুর জেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষের পক্ষ থেকে জিতেন্দ্র মজুমদারকে পুনরায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়। পরে শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরীর সুপারিশের পর বিষয়টি কেন্দ্রীয় কমিটির বিবেচনায় আসে। সবদিক পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি তাকে পুনরায় শেরপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত করে।
এ সিদ্ধান্তকে শেরপুর জেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও স্বার্থরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
জিতেন্দ্র মজুমদার ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বিভিন্ন সময়ে ছাত্রদল, যুবদল ও শহর বিএনপিসহ দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে শেরপুরের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন বলে সংশ্লিষ্টরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews