বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

বালিয়াডাঙ্গীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বালিয়াডাঙ্গীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহব্বায়ক ও জেলা আইনজীবি সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড:মো. ইউসুফ আলী।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ও ৭১ এর মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এবং চাড়োল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু হায়াত নুরুনন্নবী।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা ধারণ করে দেশকে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত কেরন।
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সিনিয়র এ্যাডভোকেট আবেদুর রহমান, উপজেলা বিএনপি যুগ্ন আহবায় ড.টিএম মাহাবুবর রহমান, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম। এনপিপির নেতা আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুল বারেক, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধা রবিউল ইসলাম ও কামরুল হাসান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলার মুক্তিযোদ্ধার প্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী ছাত্র-ছাত্রীগণ।
আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews