মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস পালিত

মামুন বিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা)

সাতক্ষীরার কালীগঞ্জে জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বাদ আছর বাংলাদেশ জামাত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কালিগঞ্জ ফুলতলা শহীদ আলী মোস্তফা চত্বর হইতে একটি গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিগঞ্জ কাকশালি ব্রিজের দক্ষিণ প্লাজায় শহীদ আলী মোস্তফা চত্বরে গিয়ে শেষ হয়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা সেক্রেটারি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফের পরিচালনায় ও বাংলাদেশ জামায়াত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সূরা সদস্য, জেলা জামায়াতের তারবী’আত বিভাগের সভাপতি ও সাবেক কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা কাজী মুজাহিদুল আলম,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারী সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবু রাসেল আশকারী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবর হোসেন,উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি মাস্টার সালাউদ্দিন,উপজেলা শ্রমিক বিভাগের সেক্রেটারি শহিদুল ইসলাম ঢালী,সাবেক ছাত্রনেতা জামাল ফারুক,সিরাজুল ইসলাম,বাকি বিল্লাহ, মোতাসিন বিল্লাহ তাসুম প্রমুখ বক্তারা বলেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা পতন এদেশের ছাত্র সমাজ গণঅভ্যুত্থান ঘটায় জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জনগণের অংশগ্রহণ এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews