রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কালাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬



কালাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: মিশিকুল মন্ডল

জয়পুরহাট জেলা কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ০৫ আগস্ট, বুধবার সকাল ৯ টায় জুলাই শহিদ যোদ্ধা রিতা আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। এরপর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে ‘জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে ও ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে ও উপজেলা পরিষদের সিএ এসএম শওকত এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন  মাওলানা মোঃ সেলিম রেজা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার ওসি রফিকুল ইসলাম,  উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম, উপজেলার জুলাই যোদ্ধা মোঃ তানিম সরকার, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান সহ অনেকেই।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করার পাশাপাশি দেশের উন্নয়ন ও সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।এসময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews