মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাবলু-হাসান শওকত সিন্ডিকেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ এখন থেকে সিলেট নগরীতে ভবন নির্মাণ করতে লাগবে সিউকের অনুমোদন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা কক্সবাজারে  সুগন্ধায় সরকারী জমি দখলমুক্ত করল প্রশাসন! কুমিল্লায় স্লিপার কোচ পুড়ে ভস্মীভূত! গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র স্মারকলিপি প্রদান বাউফলে সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল কৃষকের মৎস্যসম্পদ উন্নয়নে জাতীয় মৎস্য পদক-২০২৬ পেলেন দীঘিনালার শাহজাহান

কক্সবাজারে ভারিবর্ষণ: তলিয়ে গেছে ১০ গ্রাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

কক্সবাজারে ভারিবর্ষণ: তলিয়ে গেছে ১০ গ্রাম
পাহাড় ধ্বংসে সড়ক যোগাযোগ বন্ধ : রোহিঙ্গা শিশু নিহত: বিধ্বস্ত ৫ টি বসতঘর

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার

টানা ভারী বর্ষণে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৬ জন। ১০ গ্রাম প্লাবিত হয়েছে। বসতবাড়ি ধ্বসে পড়েছে ৫ টি।

৬ ঘণ্টা পর মেরিন ড্রাইভ সড়কের মাটি সরিয়ে সেনাবাহিনীর সদস্যরা বিকেলের দিকে যানবাহন চলাচল স্বাভাবিককরে। এ ছাড়া উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।কক্সবাজারের রামু মিঠা ছড়িতে বসতঘরে পাহাড় ধসে একটি কাঁচাঘর বিধ্বস্ত হয়।শহরের নিম্নাঞ্চল, রামু ও উখিয়ার ১০ টি গ্রাম প্লাবিত হয়। কক্সবাজার সদর উপজেলার সামনে প্রধান সড়কে পাহাড় কাটার মাটি পানিতে মিশে সড়কের উপর হাটু সমান কাঁদাজল জমে চরম জন দূর্ভোগে পড়ে মানুষ। এসময় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।শহরের কলাতলী সড়কে ও অনুরূপ দুর্ভোগ দেখা দেয়।

আজ ৫ আগস্ট বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে এমন দুর্ভোগের ফলে স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটে।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক কর্নেল হুমায়ুন কবির জানান, ভারী বর্ষণের কারণে সড়কটির বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে পর্যটক ও যানবাহনের চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কক্সবাজারের কলাতলী এলাকায় পাহাড় ধসের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। মাটিচাপা পড়েছে ৫ টি বসতঘর। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নুনুজিয়া নামের আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আসাদুজ্জামান জানান, বুধবার দুপুরে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকে টানা বৃষ্টির কারণে একটি আশ্রয়কেন্দ্রের ওপর পাহাড় ধসে পড়ে। এতে নুনুজিয়া নামের ওই শিশু মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উখিয়ার পালংখালীর ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বলেন, তার ইউনিয়নের ৪, ৫ নং ওয়ার্ডের ২ টি সেতু পানির স্রোতে ভেঙে পড়েছে। এছাড়া ৫ টি গ্রাম এখন ও পানির নীচে তলিয়ে আছে।ফলে চরম জনদূর্ভোগ দেখাদিয়েছে।###

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews