রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রক্তস্নাত অবদান ইতিহাস চিরকাল মনে রাখবে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬



জুলাই যোদ্ধাদের রক্তস্নাত অবদান ইতিহাস চিরকাল মনে রাখবে: সাদাকাত আলী খান

আব্দুস সালাম, দিনাজপুর 

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর  উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (বৃহস্পতিবার) ৬ আগস্ট ২০২৬ সকাল ১১টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান আমাদের বাকস্বাধীনতা ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার এক অনন্য অনুপ্রেরণা।

যে বীর জুলাই যোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, ইতিহাস তাদের রক্তস্নাত অবদান কোনোদিন ভুলবে না।

আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন ২৪-এর গণঅভ্যুত্থানে সকল শহীদদের শাহাদাত কবুল করেন এবং তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন  সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সদস্য মো. নূর ইসলাম, মো. ইসমাইল হোসেনসহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।
আলোচনা সভার শেষাংশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং শহীদ ও আহত যোদ্ধাদের যোগ্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews