শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টানা চার দিনের বৃষ্টিতে শেরপুরে জনজীবন বিপর্যস্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬



টানা চার দিনের বৃষ্টিতে শেরপুরে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় ভোগান্তি, সবজির দামে আগুন

স্টাফ রিপোর্টার, শেরপুর:
গত চার দিন ধরে টানা বৃষ্টিতে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিক জনজীবন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কাজের সুযোগ না থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।
অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন এলাকার কৃষকদের সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে। ফলে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়েছে আশঙ্কাজনক হারে। বর্তমানে প্রায় সব ধরনের সবজিই ৮০ টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয় করা কঠিন হয়ে পড়েছে।
এদিকে, টানা বৃষ্টির কারণে শহরের বাজারগুলোতেও ক্রেতার উপস্থিতি অনেক কমে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা রাখলেও প্রত্যাশিত বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, ক্রেতা সংকটে ব্যবসায় বড় ধরনের মন্দাভাব দেখা দিয়েছে।
টানা বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা থাকলেও বৃষ্টি কবে কমতে পারে, সে বিষয়ে আবহাওয়া অফিস থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতির উন্নতি না হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবিকায় এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews