রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জুলাইয়ের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন চাঁদপুর জেলা প্রশাসন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬



জুলাইয়ের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন চাঁদপুর জেলা প্রশাসন

জাবের আলী, চাঁদপুর থেকে –
চাঁদপুর জেলার পৌর মাল্টিপারপাস হলে জাঁক জমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। চাঁদপুর জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন।

আজ ৫ আগষ্ট ২০২৬ ইং বিকাল ৩.০০ঘটিকায় শুরু হয় এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে ২৪ শের গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে এবং বিশদ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।

জুলাই আহত পরিবারের চাঁদপুর জেলা প্রতিনিধি (জুলাই যোদ্ধা) নাজমুছ সাকিব বলেন, জুলাই আমাদের চেতনা, জেলা প্রশাসনের এই আয়োজন আমাদের উৎসাহ ও প্রেরনা যোগাবে। তবে এখনো অনেক জুলাই যোদ্ধার গেজেট সম্পন্ন হয়নি। আমাদের চাঁদপুরে অনেকের ফাইল ট্রেন্ডিং অবস্থায় আছে। আমরা আশা করছি অতি দ্রুত কাজ গুলো সম্পন্ন হবে এবং সকল জুলাই যোদ্ধা তার ন্যায্য অধিকার পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর ৩ সংসদীয় আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সভার কার্যক্রম পুরোপুরি শুরু না হলেও পৌর মাল্টিপারপাস হলে তিল ধারণের ঠাঁই নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews