বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

জলঢাকায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬



জলঢাকায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ নুরুজ্জামান, নীলফামারী
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গোলনা
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহুরুল হকের বিরুদ্ধে স্থানীয় সংবাদকর্মীদের কাছে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট
তথ্য দিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
​বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল গোলনা ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই
প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা জহুরুল হক বলেন, গত ৩ আগস্ট সোমবার
আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছে।
যা আমি তীব্রভাবে প্রত্যাখ্যান ও প্রতিবাদ জানাচ্ছি।
​তিনি বলেছেন, দলের দুঃসময়ে বহুবার নির্যাতিত এবং মামলা হামলার শিকার হওয়ার পরেও দলকে সুসংগঠিত রাখার
পাশাপাশি আমি সব সময় এলাকার সাধারণ মানুষের পাশে থেকেছি। আজ দেশে বিএনপি সরকারের নানামুখী উন্নয়নমূলক
কর্মকাণ্ড দেখে বিরোধী পক্ষ কুচক্রী ও চিহ্নিত সন্ত্রাসীদের গায়ে জ্বালা ধরেছে। তাই তারা আমার ভালো কাজ ও
জনপ্রিয়তা সহ্য করতে না পেরে আমার ও দলের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সময় সাংবাদিকদের
সত্য ঘটনা উদঘাটনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, "আপনারা সমাজের বিবেক, তাই সঠিক তথ্য অনুসন্ধান করে
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের
আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বুলেট, সাংগঠনিক
সম্পাদক আশরাফুল আলম, গোলনা ৩ নং ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি আনজারুল ইসলাম, গোলনা ইউনিয়ন
যুবদলের সদস্য সচিব মশিউর রহমান ও যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews