গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আতিকুর রহমান,মেহেন্দিগঞ্জ
আগস্ট গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপি আহ্বায়ক রিয়াজ শাহী লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু , বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈমুল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে আগস্ট গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, ভোটাধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যাশায় দোয়া মোনাজাত করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত