বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

মিলন ছৈয়ালের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নড়িয়ার কেদারপুর ইউনিয়নে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতা মিলন ছৈয়ালের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মে: ইনছান সরদার,শরীয়তপুর 
সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, নড়িয়া উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পাঁচগাও, চন্ডিপুর, জিয়া স্মৃতি সংসদের সভাপতি, সমাজ সেবক ও ইতালি প্রবাসী বিএনপি নেতা শফিকুল ইসলাম মিলন ছৈয়াল।

মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে ৫ আগস্ট ২০২৬ (বুধবার) বিকেল ৩টায় কেদারপুর ইউনিয়নের প্রায় ৬০০ ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শোভন খান।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ বেপারী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজ ছৈলাল, সাংগঠনিক সম্পাদক জালাল শেখ, বিএনপি নেতা মোক্তার ছৈয়াল, ইউনিয়ন যু্বদলের যুগ্ম আহবায়ক নাঈম ছৈয়াল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। সেই সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব এবং তাদের পাশে থাকার প্রত্যয় থেকেই এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এব্যাপারে বিএনপি নেতা শফিকুল ইসলাম মিলন ছৈয়াল বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। যতটুকু সামর্থ্য রয়েছে, তা নিয়েই আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।” প্রায় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ মহোদয়ের নির্দেশে আমি এ মহৎ কাজ করে চলছি।

স্থানীয়রা এ উদ্যোগকে দুর্যোগকবলিত মানুষের প্রতি একটি সময়োপযোগী ও প্রশংসনীয় মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews