রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬



গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
৫আগস্ট জুলাই গণঅদ্ভুত্থান দিবস উপলক্ষে বুধবার বরিশালের গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ওইদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার আলী শেখ, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাঈজিদ শরীফ।
বক্তব্য রাখেন, শহীদ ইমরান এর পরিবার এর পক্ষ থেকে মোঃ শামীম খলিফা, শহীদ জামাল এর পরিবারের পক্ষ থেকে মোঃ রফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার সভাপতি সোলায়মান তুহিন, ছাত্রদল নেতা কামরুল হাসান জয়,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা মোর্শেদ হাসান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews