
কালাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মো: মিশিকুল মন্ডল
জয়পুরহাট জেলা কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ০৫ আগস্ট, বুধবার সকাল ৯ টায় জুলাই শহিদ যোদ্ধা রিতা আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। এরপর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে ‘জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে ও ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে ও উপজেলা পরিষদের সিএ এসএম শওকত এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা মোঃ সেলিম রেজা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম, উপজেলার জুলাই যোদ্ধা মোঃ তানিম সরকার, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান সহ অনেকেই।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করার পাশাপাশি দেশের উন্নয়ন ও সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।এসময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।