
গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু
তাজুল ইসলাম প্রধান
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে আজদুল ইসলাম ঘুটু(২৮)নামে সাপুড়িয়ার ম’র্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে পাতা খেলা উপলক্ষে সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া গ্রামের আজাদুল ইসলাম (ঘুটু) গত কাল বিকালে একটি নতুন সাপ ধরে। পরে সাপকে প্রশিক্ষন দেওয়ার সময় বিষাক্ত সাপটি কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে।পরে স্থানীয়রা বিষ নামানোর জন্য রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় ওঝার বাড়ীতে নিয়ে যায়। সেখানেই সন্ধায় তার মৃত্যু হয়। সাপুড়িয়া আজাদুল ইসলাম ঘুটু তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
গেল কয়েকদিন ধরে পাতা খেলার সময় কলাগাছে সাপ পেচিয়ে রাখতো সাপুড়িয়া আজাদুল। আগামীকালকেও পাতা খেলায় বড় আকারের একটি সাপ প্রদর্শন করার কথা ছিল। সেই উপলক্ষে একটি নতুন সাপ ধরে প্রশিক্ষন দেওয়ার সময় এঘটনা ঘটে।