মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের বালুয়াডাঙ্গায় মাদকের ভয়াবহ বিস্তার! কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৪১ শিক্ষার্থীকে বিদায় জানাল ভারতীয় হাই কমিশন নলতার তাঁতপল্লী এখন উন্নতমানের সার্জিক্যাল গজ-ব্যান্ডেজের কারখানা নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে কাঁকড়া আহরণ ও বিষ দিয়ে মাছ শিকার সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু  কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিকের ওপর হামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অ্যাড. মনিরুজ্জামান খান দিপুর মায়ের মৃত্যুতে বিএনপির শোকপ্রকাশ

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৪১ শিক্ষার্থীকে বিদায় জানাল ভারতীয় হাই কমিশন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৪১ শিক্ষার্থীকে বিদায় জানাল ভারতীয় হাই কমিশন

তরিকুল ইসলাম, কূটনীতিক প্রতিবেদক

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর)-এর বৃত্তি কর্মসূচির আওতায় উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে ভারতে গমনরত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ বছর বাংলাদেশের ৫৪১ জন শিক্ষার্থী ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য আইসিসিআর বৃত্তি লাভ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দিনেশ ত্রিবেদী শিক্ষা, একাডেমিক অংশীদারিত্ব এবং বৃত্তি কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভারতে অবস্থানকালে বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে ভূমিকা পালন এবং বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

ভারতীয় হাই কমিশনের এ উদ্যোগকে দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews