বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, ছেলে ও শ্বশুরের মর্মান্তিক মৃত্যু ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: নেপথ্যে সৎ বাবা? ছেলের ফাঁসি চান ‘মা’! রূপসায় আবারও মামুন নামে এক যুবক গুলিবিদ্ধ. আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা গৌরনদীতে ব্র্যাকের ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা কক্সবাজারে কয়েক মিনিটে উড়ে গেল  লক্ষ লক্ষ  টাকার শুটকি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ খোকসায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপ-পরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ আবুল কালাম আজাদ ও সুশান্ত কুমার মল্লিক প্রমুখ। এসময় জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার পক্ষ থেকে ২৭টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে প্রায় ১৪ লক্ষ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews