রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা আলিয়া মাদরাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬



ঢাকা আলিয়া মাদরাসা চত্বরে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২

অর্ণব রায়,

রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি আলিয়া মাদরাসা চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে চকবাজার থানাধীন এই শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে এ ঘটনা ঘটে। আহত দুই নেতা হলেন সরকারি আলিয়া মাদরাসা শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ (৩০) এবং লালবাগ থানা ছাত্রদলের সদস্যসচিব নিছার উদ্দিন রাব্বি (২৭)। জানা যায়, বিকেলে সানাউল্লাহ ও নিছার উদ্দিন আলিয়া মাদরাসা ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী লাঠিসোঁটা, রড ও ইটপাটকেল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে সাব্বির রহমান নামের এক শিক্ষার্থী তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews