বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, ছেলে ও শ্বশুরের মর্মান্তিক মৃত্যু ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: নেপথ্যে সৎ বাবা? ছেলের ফাঁসি চান ‘মা’! রূপসায় আবারও মামুন নামে এক যুবক গুলিবিদ্ধ. আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা গৌরনদীতে ব্র্যাকের ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা কক্সবাজারে কয়েক মিনিটে উড়ে গেল  লক্ষ লক্ষ  টাকার শুটকি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ খোকসায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু 

তাজুল ইসলাম প্রধান

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে আজদুল ইসলাম ঘুটু(২৮)নামে সাপুড়িয়ার ম’র্মান্তিক মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে পাতা খেলা উপলক্ষে সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া গ্রামের আজাদুল ইসলাম (ঘুটু) গত কাল বিকালে একটি নতুন সাপ ধরে। পরে সাপকে প্রশিক্ষন দেওয়ার সময় বিষাক্ত সাপটি কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে।পরে স্থানীয়রা বিষ নামানোর জন্য রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় ওঝার বাড়ীতে নিয়ে যায়। সেখানেই সন্ধায় তার মৃত্যু হয়। সাপুড়িয়া আজাদুল ইসলাম ঘুটু তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

গেল কয়েকদিন ধরে পাতা খেলার সময়  কলাগাছে সাপ পেচিয়ে রাখতো সাপুড়িয়া আজাদুল। আগামীকালকেও পাতা খেলায় বড় আকারের একটি সাপ প্রদর্শন করার কথা ছিল। সেই উপলক্ষে একটি নতুন সাপ ধরে প্রশিক্ষন দেওয়ার সময় এঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews