সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

হাটহাজারীতে নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৩ অগাস্ট, ২০২৬



হাটহাজারীতে নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

 

মোঃ সোলাইমান (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মো. দিদারুল আলমকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাকের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া এলাকায় নূরুল আজিমকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি মো. দিদারুল আলম দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজীজ জানান, হত্যা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় ও তৃতীয় নম্বর আসামিকে ঘটনার দিনই উপজেলার গড়দুয়ারা ও চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে প্রধান আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে সোমবার (৩ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews