সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই গ্রাফিতি ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ গাজীপুরে শিশুকে প্রলোভন দেখিয়ে কক্ষে নেওয়ার অভিযোগ, থানায় এজাহার হাটহাজারীতে নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কালীগঞ্জের ঐতিহ্যবাহী  মৃৎশিল্প বিলুপ্তির পথে, বেড়েছে মাটির দাম মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাড়িওয়ালার শারীরিক সম্পর্ক, মাঝরাতে হাতেনাতে ধরে পুলিশে দিলো এলাকাবাসী প্রত্যাবাসনে তিন লাখ রোহিঙ্গা, প্রশ্ন  বহুবিধ! গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, থানায় মামলা, ২ হামলাকারী গ্রেপ্তার জনকল্যাণের আগে জনআস্থা!

জুলাই গ্রাফিতি ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জুলাই গ্রাফিতি ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার

পর্যটন নগরী কক্সবাজারে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ৭ দিনের কর্মসূচীর চতুর্থ দিনে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক ও মাধ্যমিক বিভাগে কবিতা আবৃতি ও গ্রাফিতিতে ফুটিয়ে তুলেছে ২৪ এর গণঅভ্যুত্থানের স্মরণীয় ইতিহাস।
সোমবার (৩ আগস্ট) বিকাল তিনটায় কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গ্রাফিতি আঁকা প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। আঁকা প্রতিযোগিতার পর শুরু হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক ও মাধ্যমিক গ্রুপে বিভক্ত হয়ে গ্রাফিতি আঁকা ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় তাদের মেধার স্বাক্ষর রাখেন। অনুষ্ঠান শেষে ফলাফল ঘোষণা করেন কক্সবাজার প্রেসক্লাবে সভাপতি মোঃ মাহবুবর রহমান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামসুল হক সশারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশিদ যুগ্ম সম্পাদক সৈয়দ আলম,সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ূন শিকদার, প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য নুরুল আমিন হেলালীসহ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার ও কক্সবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল চারটায় উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে বলে জানান প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ইকরাম চৌধুরী টিপু। জমজমাট এই প্রতিযোগিতায় কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আবৃত্তি প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী সাংবাদিক কন্যা রামিছা আমিন বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হতে পেরে খুবই ভাল লাগছে। পাশাপাশি যারা এই প্রতিযোগীতার আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য প্রতিযোগীতায় সাংবাদিকদের সন্তান ছাড়াও বিভিন্ন প্রতিষ্টানের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews