সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

কক্সবাজারে শ্রমআদালত প্রতিষ্টার দাবী

  • প্রকাশিত: রবিবার, ২ অগাস্ট, ২০২৬



স্কপ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় সভায় বক্তারা:
কক্সবাজারে শ্রমআদালত প্রতিষ্টার দাবী

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার

কক্সবাজারে শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন স্কপ কক্সবাজার জেলা কমিটির আহ্বায়ক, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে কক্সবাজারে শ্রম আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
২ আগস্ট বিকেল ৩টা, হোটেল শৈবালে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রমিক শিক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে স্কপ (SKOP) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে স্কপ কক্সবাজার জেলা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন (NCCWE)-এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রম অধিকার সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মনজু।
সভায় সভাপতিত্ব করেন স্কপ কক্সবাজার জেলা কমিটির আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কপ জেলা কমিটির সদস্য সচিব এম. জসিম উদ্দিন।


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কমরেড গিয়াস উদ্দিন, করিম উল্লাহ কলিম, মো. রফিক, কুতব উদ্দিন, সুরুত আলম, মো. ইয়াকুব, মো. আসাদুল হক আসাদ, নাজিম উদ্দীন, ফরিদ আহম্মদ, জয়নাল আবেদীন, ফরিদ আলম, ইরফান উদ্দিন, আমানুল হক, রাসেল তালুকদার, আব্দুল জব্বার, খুরশিদা ইয়াসমিন, অ্যাডভোকেট রাবেয়া সুলতানা, নাছিমা আক্তার, খুরশিদা আলম মুন্নি এবং ওয়াহিদা হাফসা রিমু মনি।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, শ্রমিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ মতবিনিময় সভা শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews