রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :

জিয়া উদ্যানে পালিত হল জাতীয়তাবাদী সাইবারদলের (বিএনসিপি) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬

জিয়া উদ্যানে পালিত হল জাতীয়তাবাদী সাইবারদলের (বিএনসিপি) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

কাজী জালাল

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবারদলের (বিএনসিপি) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার জিয়া উদ্যানে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। গেল শনিবার (১ আগস্ট) আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত। পরবর্তীতে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জিয়া উদ্যান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সাইবারদলের কেন্দ্রীয় সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বলসহ কেন্দ্রীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রধান উপদেষ্টা ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক শুভেচ্ছা বার্তায় নেতাকর্মীদের অভিনন্দন জানান। এছাড়া সংগঠনের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম আলাল এবং খায়রুল কবির খোকনসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা প্রেরণ করেন।

কর্মসূচি চলাকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে দায়িত্বশীল, দেশপ্রেমিক ও দক্ষ তরুণদের সমন্বয়ে একটি ইতিবাচক, নিরাপদ ও গঠনমূলক ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সাইবারদল দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

অনলাইন প্ল্যাটফর্মে যেকোনো ধরণের গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সচেতনতা বাড়াতে সংগঠনটির অবস্থান স্পষ্ট করে তারা জানান, প্রযুক্তির ইতিবাচক ও কল্যাণমুখী ব্যবহারে ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবে বিএনসিপি।

প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীদেরকে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

একই সাথে, ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সাইবারদলের সকল নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews