বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

​সুপারনিউমেরারি পদ সমন্বয় ও অর্গানোগ্রাম অনুমোদনে বিলম্ব: জনতা ব্যাংকে পদোন্নতি জটিলতা, ক্ষোভ কর্মকর্তাদের ​

  • প্রকাশিত: শনিবার, ১ অগাস্ট, ২০২৬
0-0x0-0-0#



​সুপারনিউমেরারি পদ সমন্বয় ও অর্গানোগ্রাম অনুমোদনে বিলম্ব: জনতা ব্যাংকে পদোন্নতি জটিলতা, ক্ষোভ কর্মকর্তাদের
​

নিযেস্ব প্রতিনিধি:

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসিতে অর্গানোগ্রাম (সাংগঠনিক কাঠামো) অনুমোদনে অস্বাভাবিক বিলম্ব এবং সুপারনিউমেরারি (অতিরিক্ত) পদ সমন্বয়ের প্রশাসনিক জটিলতায় হাজার হাজার কর্মকর্তা দীর্ঘদিন ধরে নিয়মিত পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পদোন্নতির কাজ স্বাভাবিকভাবে চললেও কেবল জনতা ব্যাংকে এ নিয়ে বৈষম্য তৈরি হয়েছে বলে অভিযোগ তুলেছেন ব্যাংকের কর্মকর্তারা।

​এ অবস্থায় জনতা ব্যাংক পিএলসির প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম)-২০২৫ দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছে ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ, বাংলাদেশ’।
​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালে কাট-অফ ডেট ভিত্তিতে সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকের প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারীকে সুপারনিউমেরারি পদোন্নতি দেওয়া হয়। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে স্পষ্ট নির্দেশনা জারি করা হয় যে, ‘অর্গানোগ্রামের বাইরে সুপারনিউমেরারি পদ সৃষ্টি করে পদোন্নতি প্রদানের সুযোগ নেই’।
​তবে এই নির্দেশনা সত্ত্বেও ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) প্রায় ৭,২১৫ জনকে নতুন করে সুপারনিউমেরারি পদোন্নতি প্রদান করা হয়। এর মধ্যে কেবল জনতা ব্যাংকেই প্রায় ৫৭৯ জনকে এই পদোন্নতি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে আসলে এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
​পরবর্তীতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একাধিক স্মারক জারির মাধ্যমে পদোন্নতি কার্যক্রম নিয়মিতকরণের কথা বলা হলেও তা প্রশাসনিক ও আইনি জটিলতায় রূপ নেয়। এর বিরুদ্ধে ইতিমধ্যে উচ্চ আদালতে রিট পিটিশনও (৪০২ নং স্মারকের বিরুদ্ধে) দায়ের করা হয়েছে।
​বৈষম্যের শিকার ২০২১ সালে যোগদানকারীরা:
সংগঠনটির নেতারা জানান, ২০২১ সালে যোগ দেওয়া কর্মকর্তাদের জন্য নির্ধারিত শূন্য পদগুলো ২০১৯ ও ২০২৪ সালের সুপারনিউমেরারি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিতকরণের কাজে ব্যবহার করা হচ্ছে। এতে ২০২১ সালে যোগদানকারী কর্মকর্তা—যাঁরা ৩১ ডিসেম্বর ২০২৪ কাট-অফ ডেট অনুযায়ী পদোন্নতিযোগ্য ছিলেন, তাঁরা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। সংবিধানের ২৭ অনুচ্ছেদ (আইনের দৃষ্টিতে সমতা) এবং ২৯ অনুচ্ছেদ (সুযোগের সমতা)-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করছেন ভুক্তভোগীরা।
​অন্যান্য ব্যাংকের সাথে বৈষম্য ও অর্গানোগ্রাম জট:
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাদের সংশোধিত অর্গানোগ্রাম অনুমোদন করিয়ে নিয়েছে এবং ৩১ ডিসেম্বর ২০২৪ কাট-অফ ডেট ভিত্তিতে পদোন্নতি কার্যক্রম সম্পন্ন ও নতুন পদোন্নতির প্রস্তুতি নিচ্ছে। কিন্তু জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রস্তাবিত নতুন অর্গানোগ্রাম পাঠালেও তা এখনো অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে।
​পরিসংখ্যান অনুযায়ী, জনতা ব্যাংকে ৩১ ডিসেম্বর ২০২৪ কাট-অফ ডেট অনুযায়ী পদোন্নতির যোগ্য কর্মকর্তা ছিলেন ৫,৮৩২ জন, যা ৩১ ডিসেম্বর ২০২৫ নাগাদ বেড়ে দাঁড়ায় ৭,২৮৬ জনে। এতে এজিএম পদ ব্যতীত অন্য সকল পদে ব্যাপক পদোন্নতি জট ও প্রশাসনিক সংকট তৈরি হয়েছে।
​অর্গানোগ্রাম অনুমোদনের সুবিধা ও আহ্বান:
প্রস্তাবিত অর্গানোগ্রামটি বাস্তবায়িত হলে জনতা ব্যাংকের মোট জনবল ১৮,০৩৭ জন থেকে বৃদ্ধি পেয়ে ২১,৮১৭ জনে উন্নীত হবে। এতে দীর্ঘদিনের পদোন্নতি জট নিরসন হবে এবং গ্রাহকসেবা, ডিজিটাল ব্যাংকিং, খেলাপি ঋণ আদায় ও রেমিট্যান্স ব্যবস্থাপনায় গতি আসবে। তিন বছর মেয়াদে এতে বছরে অতিরিক্ত ব্যয় হবে মাত্র ১৩.৬২ কোটি টাকা, যা ব্যাংকের সুবিশাল আর্থিক সক্ষমতার তুলনায় অত্যন্ত নগণ্য।
​এ অবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদের আহ্বায়ক মো: মোতাহের হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মো: আশিকুর রহমান যৌথ বিবৃতিতে, অবিলম্বে জনতা ব্যাংক পিএলসির প্রস্তাবিত অর্গানোগ্রাম-২০২৫ অনুমোদন করে ৩১ ডিসেম্বর ২০২৪ কাট-অফ ডেট ভিত্তিক পদোন্নতি জট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews