শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালিগঞ্জের নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু জনকল্যাণমুলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সংগঠন শক্তিশালী করার আহ্বান সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় আবাসিক হোটেলে যৌনকর্মে জড়িত নারীরা: কেন এই পথে! কক্সবাজারে আতাহার ইকবালকে স্মরণে দোয়া মাহফিল ​প্রাইভেট মাদ্রাসার মর্যাদা রক্ষা ও গুণগত মানোন্নয়নে ১৮ দফা সুপারিশ উপস্থা কারিগরি শিক্ষায় বৈষম্য নিরসন ও মানোন্নয়নে ১০ দফা দাবি শিক্ষক-কর্মচারী পরিষদের ​সুপারনিউমেরারি পদ সমন্বয় ও অর্গানোগ্রাম অনুমোদনে বিলম্ব: জনতা ব্যাংকে পদোন্নতি জটিলতা, ক্ষোভ কর্মকর্তাদের ​

কালিগঞ্জের নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬

কালিগঞ্জের নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মামুন বিল্লাহ ( কালিগঞ্জ)সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মো. পিয়ার আলী গাজীর মরদেহ অবশেষে উদ্ধার হয়েছে। দীর্ঘ সময়ের উৎকণ্ঠা ও অপেক্ষার অবসান হলেও স্বজনদের কাছে তার ফিরে আসা হলো নিথর দেহে।
নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান। এরপর নির্ধারিত সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে যোগ দেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর সম্ভাব্য বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্তও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলের নজরে একটি মরদেহ ভেসে ওঠে। বিষয়টি তিনি পিয়ার আলীর ছেলে আব্দুস সবুরকে ফোনে জানালে তিনি সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি নিখোঁজ জেলে পিয়ার আলী গাজীর বলে স্বজনরা শনাক্ত করেন। এ ঘটনায় বসন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews