রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মেঘনায় ১১০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬



মেঘনায় ১১০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আবুল কাশেম সরকার, মেঘনা, কুমিল্লা

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১১০ গ্রাম গাঁজাসহ জহিরুল হক (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা ১০ মিনিটে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চাউলাঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার এসআই (নিরস্ত্র) মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জহিরুল হকের বসতবাড়িতে অভিযান চালিয়ে তল্লাশির সময় তার হেফাজত থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআই মো. মকবুল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করেন। মেঘনা থানায় এ বিষয়ে এফআইআর নং-১৮, তারিখ ২৯ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উদ্ধারকৃত ১১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews