নরসিংদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘ওয়েভ’-এর মানববন্ধন ও আলোচনা সভা
ফালু মিয়া
নরসিংদীর মনোহরদী উপজেলায় নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় সামাজিক সংগঠন ‘উইমেন এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ার’ (ওয়েভ)-এর উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েভ-এর যুগ্ম সমন্বয়কারী নারগিস আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নারীর নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়নের ওপর তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।
“নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবারের নয়, বরং সমাজের সামগ্রিক অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়।” — আলোচনা সভায় বক্তাগণ পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, নারী নির্যাতনমুক্ত সমাজ গড়তে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সবাইকে একযোগে সোচ্চার হতে হবে।
উক্ত কর্মসূচিতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন এবং একটি নির্যাতনমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত