বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার গাজীপুরে নকল ও ভেজাল তেল তৈরির অবৈধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ চাটখিলে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান “শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবলই শক্তি—পা দিয়ে লিখে দাখিল পাস আশরাফ সুনামগঞ্জে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার   সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল

সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬



সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আনিসুর রহমান,সোনারগাঁও

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে অন্তত ২০ জন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগের পর উপজেলা শিক্ষা অফিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

অভিযোগ অনুযায়ী, উপজেলার বারদী ইউনিয়নের বাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের ২০ জন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন তাদের অভিভাবকরা। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের মতো নিরাপদ স্থানে এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সোনারগাঁ উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা শিক্ষা অফিস জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনগত পদক্ষেপও নেওয়া হবে।

এ ঘটনায় এলাকাবাসীর একটাই দাবি—সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তায় কঠোর নজরদারি জোরদার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews