মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
জমি নিয়ে বিরোধের জেরে মারার হুমকির অভিযোগ, আতঙ্কে নাছির বেপারি! মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁদাবাজির অভিযোগে বাউফলে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন  সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, তদন্ত কমিটি গঠন কুড়ি সার ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা! নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি !

মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মো: আল মমিন হোসাইন সজিব, নরসিংদী 

নরসিংদীর মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুল ইসলাম মোল্লা (বাবুল), উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম আরও জোরদার করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, “মাদকের বিরুদ্ধে হোক সকলের ঐক্যবদ্ধ অবস্থান, গড়ে উঠুক নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর মনোহরদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews