সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬



লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন 

মো. গিয়াস উদ্দিন,লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সড়কে ‘দানব’ নামে পরিচিত ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধ ও ফিটনেসবিহীন সকল যানবাহন জব্দ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে ঘন্টাব্যাপী এ আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসেন, নিরাপদ সড়ক আন্দোলন লক্ষ্মীপুর জেলা আহবায়ক আবদুল কাদের তুষার, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মুন্না, বিকেবি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাঈল খাঁন সুজন প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ড্রাম ট্রাক ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে চলেছে। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে।

তাই জননিরাপত্তার স্বার্থে ড্রাম ট্রাক স্থায়ীভাবে নিষিদ্ধ, ফিটনেসবিহীন যানবাহন জব্দ করে সড়ক পরিবহনে কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews