সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ঢাকা মেট্রো ইনার হুইল ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ঢাকা মেট্রো ইনার হুইল ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ঢাকা মেট্রো ইনার হুইল ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বাড্ডা থানার বেরাইদ এলাকায় অবস্থিত একেএম রহমতউল্লাহ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির প্রায় ১০০টি বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ঢাকা মেট্রো ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট উমামাহ মানাল মাহমুদের নেতৃত্বে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য এবং একেএম রহমতউল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি এম. খালিদ মাহমুদ অংশগ্রহণ করেন। এছাড়া কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক-কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews